• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

প্রবাসীদের সহায়তায় দিনাজপুরে গ্রাম পুলিশ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ৩৮ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

৫৯

প্রবাসীদের সহায়তায় দিনাজপুরে গ্রাম পুলিশ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধিঃ

প্রবাসীদের আর্থিক সহায়তায় দিনাজপুর জেলার ১০টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম পুলিশ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দিনাজপুর কোতোয়ালি থানায় এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী, বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দল-এর সহ-সভাপতি মোঃ রাজেকুল ইসলাম এবং সমাজসেবক সাইমন ইসলাম সুমনসহ ব্রুনাই প্রবাসী ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে গ্রাম পুলিশ ও প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd