• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

খাস ডাকের আড়ালে অনিয়মের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মাধবদীর ব্যবসায়ীরা

মাধবদী প্রতিনিধি। / ১৭ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

৪৪

 

খাস ডাকের আড়ালে অনিয়মের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মাধবদীর ব্যবসায়ীরা

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

চলতি বছরে বাজারমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় মাধবদী পৌরসভার বেশ কয়েকটি হাট-বাজার ইজারা দেওয়া সম্ভব হয়নি। ফলে নিয়ম অনুযায়ী বর্তমানে এসব বাজার ‘খাস ডাকে’ পরিচালিত হচ্ছে। তবে খাস আদায়ের প্রক্রিয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন ও অভিযোগ।

স্থানীয় ব্যবসায়ী ও একাধিক সূত্রের দাবি, পৌরসভার কর্মকর্তা বা অনুমোদিত প্রতিনিধিদের পরিবর্তে একটি প্রভাবশালী চক্র বিভিন্ন বাজার ও অলিগলিতে খাজনা আদায় করছে। অভিযোগ রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা নিয়ে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও উদ্বেগ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনৈতিক নেতা জানান, নিয়ম অনুযায়ী পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় খাজনা আদায়ের কথা থাকলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তার ভাষ্য, “ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

এদিকে দীর্ঘদিন ধরে মাধবদী পৌরসভার নাগরিক সেবার মান নিয়েও প্রশ্ন উঠছে। জলাবদ্ধতা, যানজট, ভাঙা সড়ক এবং ম্যানহোলের ঢাকনা চুরির মতো সমস্যায় ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

কিছু সংবাদকর্মীর অভিযোগ, এসব অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করতে গেলে বিভিন্নভাবে চাপ ও হুমকির মুখে পড়তে হচ্ছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের দাবি, খাস ডাক পরিচালনা ও খাজনা আদায়ের পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd