• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি

মোঃ আল-আমিন, অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি: / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

৫৭

অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি


‎মোঃ আল-আমিন, অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

‎কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৯ তারিখ থেকে শুরু হওয়া বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ২১ তারিখ সকাল পর্যন্ত অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় ৩৬ ঘণ্টার দীর্ঘ ভোগান্তিতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে।

‎স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিশোরগঞ্জে যত বড় নেতা, তত বড় গাতা। অথচ অষ্টগ্রামের মানুষের দুর্ভোগ দেখার যেন কেউ নেই। তাদের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনায় ব্যাহত হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত গরমে নবজাতক শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বলে জানিয়েছেন অনেক অভিভাবক।

‎একাধিক মা জানান, শুধু হাওরাঞ্চলে অতিরিক্ত লোডশেডিং না দিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সমানভাবে বিদ্যুৎ বণ্টন করা উচিত। তারা বলেন, গ্রামের মানুষও মানুষ, আমাদের কষ্ট কেউ দেখে না।

‎এদিকে কৃষকরাও পড়েছেন চরম বিপাকে। স্থানীয় কৃষকদের ভাষ্য, সারাদিন প্রখর রোদে ধান কেটে ও শুকানোর কাজ শেষে রাতে বিশ্রাম নিতে গেলেও বিদ্যুৎ না থাকায় স্বস্তি মিলছে না। এতে শারীরিক ক্লান্তি আরও বেড়ে যাচ্ছে এবং অনেকে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

‎স্থানীয় ব্যবসায়ীরাও জানান, দীর্ঘ লোডশেডিংয়ের কারণে দোকানপাট ও ছোট ব্যবসাগুলোতে বড় ধরনের ক্ষতি হচ্ছে। বরফ, ঠান্ডা পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংরক্ষণে সমস্যা দেখা দিয়েছে।

‎এ বিষয়ে অষ্টগ্রাম বিদ্যুৎ অফিস এর দায়িত্বশীল ব্যক্তিরা জানান, আমাদের কিছু করার নেই। উপর মহল থেকে নির্দেশ দেওয়া হলে আমরা লোডশেডিং করি।

‎তবে টানা বিদ্যুৎ সংকট নিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ এখনো চোখে পড়েনি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। দ্রুত সমস্যার সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন হাওরাঞ্চলের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd