• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

যশোরে পশুর হাটের অনিয়ম দেখলেই কঠোর ব্যবস্থা : পুলিশ সুপার

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৩৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

৬০

যশোরে পশুর হাটের অনিয়ম দেখলেই কঠোর ব্যবস্থা : পুলিশ সুপার

 

মনির হোসেন, মনির হোসেন প্রতিনিধি:-

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলার বিভিন্ন পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যানজট নিরসন, চাঁদাবাজি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নিয়েছে যশোর জেলা পুলিশ। কোথাও কোনো অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

 

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর জেলার পশুর হাটগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পশুর হাটের ইজারাদারদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বেলা ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

 

পুলিশ সুপার বলেন, ঈদ ও পশুর হাটকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি পশুর হাটে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তারা হাটের ভেতর ও আশপাশ এলাকায় টহল ও নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবেন।

 

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে জাল টাকার প্রবণতা বেড়ে যায়। তাই ইজারাদারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখার অনুরোধ জানান। পাশাপাশি জাল টাকা লেনদেনের বিষয়ে সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে অবহিত করতে বলেন।

 

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ সদস্যরা মাঠে কাজ করবেন। পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, হয়রানি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তিনি হাটে আগত সাধারণ মানুষ ও ইজারাদারদের সহযোগিতা কামনা করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে।

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনসহ যশোর জেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদাররা।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd