নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন ইউসুফ আহমেদ
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা পুলিশের এপ্রিল ২০২৬ মাসের কর্মমূল্যায়নে কৃতিত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) নির্বাচিত হয়েছেন এসআই ইউসুফ আহমেদ।
নরসিংদী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এসআই হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক, প্রশংসাপত্র ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গৌরবময় এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসআই ইউসুফ আহমেদ বলেন, “আলহামদুলিল্লাহ। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। নরসিংদী জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক স্যারসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আমি কৃতজ্ঞ। আগামী দিনেও সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তার এই সাফল্যে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।