• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

নরসিংদীতে ‘মেহমানখানা’র উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ। 

নিজস্ব প্রতিবেদক / ২৮৬ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

৩৪০

নরসিংদীতে ‘মেহমানখানা’র উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ।

 

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মেহমানখানা। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রতিদিন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে।

রোববার (৮ মার্চ ২০২৬) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশন চত্বরে অসহায়, দুস্থ, পথচারী, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। বিকেল ৪টায় শুরু হওয়া এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান উপদেষ্টা খায়রুল কবির খোকন।

এসময় তিনি বলেন, পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। “মেহমানখানা”র মতো উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত থেকে বক্তব্য দেন এবং এমন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।

ইফতার বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন “মেহমানখানা”র আহ্বায়ক শেখ রাসেল মাহমুদ। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আবু বকর তামিম প্রবাসে অবস্থান করেও এ মানবিক কার্যক্রমে সহযোগিতা করছেন।

এছাড়া কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের পরিচালক সাহিদ সরকার ও রবিউল্লাহ সায়েমসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষও পবিত্র রমজানের আনন্দে শামিল হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd