ডিলার হাজী সাত্তারের খামখেয়ালীপনায়
ধংসের মুখে টেলিটক
রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের দুর্বল নেটওয়ার্ক, ধীরগতির ইন্টারনেট, এবং অপর্যাপ্ত কাস্টমার কেয়ার সেবার কারণে গ্রাহকরা দীর্ঘদিন ধরে নানাবিধ ভোগান্তির শিকার হচ্ছেন। তার সাথে যদি স্থানীয় ডিলারের অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ থাকে তাহলে তো সেই এলাকার গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছে। নরসিংদীতে টেলিটক ডিলারের বিরুদ্ধে অনিয়ম,গাফিলতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের অন্ত নেই। টেলিটক কর্তৃপক্ষও যেন আওয়ামী দোসর হাজী সাত্তার ডিলারের নিকট অসহায়। এসকল সমস্যার কারণে অনেকেই এ অপারেটর ব্যবহার ছাড়তে বাধ্য হচ্ছেন। গ্রাহক সেবার মান সন্তোষজনক নয় , অনেক এলাকায় বা ছোট বাজারে টেলিটক রিচার্জ বা সার্ভিস পয়েন্ট না থাকায় ব্যবহারকারীরা বিড়ম্বনায় পড়েন।
জানাযায়, নরসিংদীতে টেলিটক অনুমোদিত ডিলার মেসার্স সাকির এন্ড ব্রাদার্স এর মালিক হাজী আব্দুস সাত্তার এক সময় অবৈধ ভিওআইপি ব্যবসা করে, আঙ্গুল ফুলে কলাগাছ বনেছেন। হাজী আব্দুস সাত্তার স্বৈরাচার আওয়াশীলীগের আমলে ছিলেন খুবই প্রভাবশালী। আওয়ামীলীগের জাদরেল নেতা রাজিউদ্দিন আহমেদ রাজুর খাস লোক হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০০৮ সালে আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে এবং ২০০৯ সালে রাজিউদ্দিন আহমেদ রাজু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তারপর এই হাজী সাত্তার অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। মন্ত্রীর প্রভাবে অবৈধ ভিওআইপি ব্যবসার ঢাল হিসেবে টেলিটকের ডিলার বাগিয়ে নেন। রাজুর প্রভাবে টেলিটক গ্রাহক সেবারজন্য যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হতো সবই আত্মসাৎ করেছেন তিনি।
টেলিটক বিশ্বস্তসুত্রে জানাযায়, গ্রাহক সেবা দোগোড়ায় পৌছে দিতে ৩ টি মটর সাইকেল বরাদ্ধ করেন, কিন্তু হাজ্বী সাত্তার সেই মটর সাইকেল না কিনে টাকা আত্বসাৎ করে নেন। মন্ত্রীর প্রভাবে এরিয়া ম্যানেজারকে ম্যানেজ করে, বেনামে সেলসম্যান নিয়োগ দেখিয়ে বেতনের টাকা নিজের পকেটস্থ করেছেন।
গ্রাহকরা নিজ এলাকায় সেবা বঞ্চিত হয়ে, নরসিংদী উপজেলা মোড়ে ডিলার পয়েন্টে আসলেও কোন সেবা পায়না। কারন সারাদিনই পয়েন্ট বন্ধ পাওয়া যায়। জুলাই বিপ্লবে স্বৈরাচার আওয়ামীলীগের পতন হলেও, বহাল তবিয়তে আওয়ামী দোসর হাজী সাত্তারের ব্যবসা প্রতিষ্ঠান। হাজী সাত্তার টেলিটকের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে, তার ভায়রার ছেলে আহসানের নামে শুধু কাগজে কলমে মালিকানা পরিবর্তন দেখিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কাছ থেকে নিজের গা বাচানোর চেষ্টা করছেন। এ ব্যাপারে কতৃপক্ষ নজর দিবেন কি?
(এ নিয়ে আরও প্রতিবেদন আগামী সংখ্যায়)