• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

কুমিল্লায় মরনব্যাধি জলাতংকের বিস্তার রোধে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও রেবিস ভেক্সিন ক্যাম্প

কুমিল্লা জেলা প্রতিনিধি / ১৪৪ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

২২২

কুমিল্লায় মরনব্যাধি জলাতংকের বিস্তার রোধে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও রেবিস ভেক্সিন ক্যাম্প

 

কুমিল্লা প্রতিনিধি।।

 

মরনব্যাধি জলাতংকের বিস্তার রোধে কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সহযোগিতায় এবং ক্যাটস হোম বিড়ালের বাড়ি ও ক্যাট এডপশন কুমিল্লা গ্রুপের আয়োজনে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভেক্সিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী নগরীর নজরুল এভিনিউস্থ ক্যাটস হোম বিড়ালের বাড়িতে সংগঠনের প্রতিষ্ঠাতা ক্যাম্পে প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক প্রেসিডেন্ট শাহ জাবেদুল হক সাগর, সঙ্গীত শিল্পী সাজেদ হাবিব আহম্মেদ, কুমিল্লা পেট চেম্বার এন্ড পেট শপের পেট এ্যানিমেল কনসালটেন্ট ডাঃ মনিরুল ইসলাম ভূইয়া (রিমন), ভেট কেয়ার কুমিল্লার পেট এ্যানিমেল কনসালটেন্ট ডাঃ শেখ ইসমাইল আহমেদ, লিট-পো ভেট কেয়ার, কুমিল্লার পেট কনসালটেন্ট এন্ড সার্জন ডাঃ ফারহান ইশরাক উল্লাস, পেট এ্যনিমেল প্রাকটিশনার ডাঃ জাহিদুল ইসলাম জুয়েল ও লিট-পো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শান্তা হায়দার।

 

অনুষ্ঠানে সাংবাদিক আরিফুর রহমান মজুমদার, আশিকুর রহমান আশিক, ক্যাট এডপশন কুমিল্লা গ্রুপের এডমিন সামজিনা আলী পপি, ক্যাটস হোম বিড়ালের বাড়ির যুগ্ম আহবায়ক লাকী রহমান, সৌরভ হাসেম জাকারিয়া, সাফায়েতুল ইসলাম আজিজ, আরেফীন মীম, তানিয়া আক্তার মৌসুমীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

বক্তরা বলেন, বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন এবং প্রতিবছর প্রায় ৫৫ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যান। বাংলাদেশেও বছরে গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী মৃত্যুবরণ করেন জলাতঙ্কে। শুধু মানুষই নয়, প্রতিবছর প্রায় ২৫ হাজার গবাদিপশুও জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে দেশে। জলাতঙ্ক রোগের বিস্তার রোধে কুকুর বিড়ালকে ভেক্সিনের আওতায় আনতে হবে।

 

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, কুমিল্লা পেট চেম্বার এন্ড পেট শপ, ভেট কেয়ার কুমিল্লা, লিট-পো ভেট কেয়ার, কুমিল্লা, লিট-পো পাউন্ডেশন, কুমিল্লা, Tania Cats Family & Foster Home, Comilla News, Comilla Cat Foster Home, Cats Home বিড়ালের বাড়ির সকল সদস্য।

অনুষ্ঠানে প্রায় ২ শতাধীক বিড়ালকে বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভেক্সিন প্রদান করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd