• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

ব্রাহ্মণবাড়িয়ায় গেইট ভাঙার অভিযোগ: ক্ষমতার অপব্যবহারের দায়ে উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ১৭৯ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

২৬৪

ব্রাহ্মণবাড়িয়ায় গেইট ভাঙার অভিযোগ: ক্ষমতার অপব্যবহারের দায়ে উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বদলি

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকায় সরকারি জমি নিয়ে পুলিশ প্রশাসন ও গণপূর্ত বিভাগের মধ্যে দীর্ঘদিন ধরে থাকা বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এরই মাঝে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী-১ মোঃ মিজানুর রহমান মজুমদারকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

গত ২৪ নভেম্বর, সোমবার, বিরোধপূর্ণ এলাকায় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীকে বের করে দিতে গেলে প্রকৌশলী মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে লাথি মেরে গেইট খুলে ফেলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।

 

অভ্যন্তরীণ সূত্র বলছে, ঘটনার সময় প্রকৌশলী তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সরকারি কর্মচারী হিসেবে অসঙ্গত আচরণ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়, ফলে ব্যাপক নিন্দার সৃষ্টি হয়।

 

ঘটনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুড়িগ্রাম গণপূর্ত বিভাগে বদলি করা হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী মোঃ মিজানুর রহমান মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি, ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

স্থানীয়রা বলছেন, সরকারি জমি নিয়ে দুই প্রতিষ্ঠানের এই ধরনের বিরোধ সাধারণ মানুষের মাঝে অনিশ্চয়তা তৈরি করছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

গণপূর্ত বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন এবং প্রমাণ মিললে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd