• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

শিবপুরে বিএনপির নিবেদিতপ্রাণ নেতা জামাল উদ্দিন খোকা

নরসিংদী প্রতিনিধি। / ৩৪১ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

৪৫৯

শিবপুরে বিএনপির নিবেদিতপ্রাণ নেতা জামাল উদ্দিন খোকা

নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন খোকা দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের স্বৈরাচারী দমন-নিপীড়ন, অত্যাচার ও মিথ্যা মামলার শিকার হয়েও বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি সব সময় দলের কর্মীদের মনোবল ধরে রাখার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও রেখেছেন অসাধারণ ভূমিকা। মসজিদ-মাদ্রাসা উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা, দরিদ্র পরিবারের বিয়ে-শাদী থেকে শুরু করে সমাজের প্রতিটি কল্যাণমূলক কাজে তিনি আন্তরিকভাবে এগিয়ে এসেছেন।

আওয়ামী লীগের স্বৈরশাসনের সময় তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের হলেও তিনি দমে যাননি। বরং অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও এলাকার মানুষের ভালবাসা নিয়ে আজ তিনি জনমানুষের নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

পুটিয়া ইউনিয়নের সাধারণ মানুষ জানান, জামাল উদ্দিন খোকা শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি মানবিক নেতা। তার সহযোগিতার হাত সবসময় সাধারণ মানুষের পাশে প্রসারিত থাকে।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করে—এমন নিবেদিতপ্রাণ নেতাদের হাত ধরেই বিএনপি আবারও সংগঠিত হয়ে শক্তিশালী রূপে ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd