• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অঙ্গীকার: আমিরগঞ্জে হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করবেন মোহাম্মদ আমির হোসেন মিয়া

আর এ লায়ন সরকার নরসিংদী। / ৪৫১ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

৩৩১

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অঙ্গীকার: আমিরগঞ্জে হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করবেন মোহাম্মদ আমির হোসেন মিয়া

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমির হোসেন মিয়া দায়িত্ব গ্রহণের পর জনগণের জন্য স্বচ্ছ ও হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “আমার মূল লক্ষ্য হলো আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদকে একটি সুন্দর ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা। জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা কিংবা সরকারি যেকোনো সেবার ক্ষেত্রে মানুষকে আর কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান দায়িত্ব।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, অতীতে ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবার জন্য সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু তিনি দায়িত্বে থাকাকালীন এ ধরনের দুর্নীতি ও হয়রানির কোনো সুযোগ থাকবে না। প্রতিটি সেবা সহজ ও দ্রুততার সঙ্গে প্রদানের আশ্বাস দেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আশা করছেন মোহাম্মদ আমির হোসেন মিয়ার নেতৃত্বে আমিরগঞ্জ ইউনিয়নে সত্যিকারের সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠিত হবে।

সচেতন নাগরিকরা মনে করেন, তার উদ্যোগ সফল হলে গ্রামের সাধারণ মানুষ সরকারি সেবার জন্য আর দালালের কাছে ছুটতে বাধ্য হবে না এবং প্রকৃত অর্থে জনগণের প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd