• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

অটোচালক ফজলে রাব্বির হত্যার ঘটনায় ০৩ জন আসামী গ্রেফতার”

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ৫২৬ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

৪৬০

“অটোচালক ফজলে রাব্বির হত্যার ঘটনায় ০৩ জন আসামী গ্রেফতার”

মোছাঃ তহমিনা বেগম বিউটি দিনাজপুর

গত ৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দুপুর ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার বিন্নাকুরী গ্রামে তালদীঘি এলাকার শশধর চন্দ্র বর্মণের ইউক্লিপ্টাস বাগানের উত্তরে একটি অজ্ঞাতনামা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

পরবর্তীতে চিরিরন্দর থানা পুলিশ লাশের পরিচয় সনাক্তকরণের জন্য পার্শ্ববর্তী থানাগুলোতে সংবাদ দেয় যে, থানা কোন নিখোঁজ জিডি হয়েছে কি না সংবাদ দেওয়ার এক পর্যায়ে দিনাজপুর কোতয়ালী থানায় মোঃ হারুনুর রশিদ নামে ব্যক্তি তার ফুপাতো ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জিডি করেছেন। তাদের সংবাদ দিলে তাহারা মৃত্যুদেহ সনাক্তকরে যে ফজলে রাব্বী(৩০), পিতা-মৃত আশরাফুল আলম ঝন্টু, সাং-ছোটগুড়গোলা, প্রাণনাথপুর, ডাকঘর-দিনাজপুর সদর, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর পেশায় একজন ইজি বাইক চালক।

 

এ ঘটনার পরপরেই দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হোসাইন মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ আব্দুল হালিম এর সার্বিক তত্বাবধানে অফিসার ইনচার্জ চিরিরবন্দর এর নেতৃত্বে ক্রাইম সিন টিম ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিম ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডে জরিত ০৩ (তিন) জন আসামিকে গ্রেফতার করা হয়। আসামী ১। মোঃ মাসুদ (৩৫), পিতা- মোঃ বাবুল, সাং-সদর সুইহারী. দিনাজপুর, ২। মোঃ মোফাজ্জল হোসেন বাবু, পিতা- মোঃ আফজাল আলী, সাং- বিন্নাকুড়ি কেতা মণ্ডল পাড়া, ৩। মোঃ মমিনুল ইসলাম (৩২), পিতা- মোঃ জহুরুল ইসলাম, সাং- দক্ষিণ দগড় বাড়ী (তেলি পাড়া), উভয় থানা চিরিরবন্দর, জেলা- দিনাজপুর।

 

গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্যমতে বেটারিসহ অটো উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd