• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই কুমিল্লা গড়তে চাই- এবি পার্টি নেতা স্থপতি তানভীর

কুমিল্লা প্রতিনিধি। / ৪৯৬ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

৪০২

ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই কুমিল্লা গড়তে চাই- এবি পার্টি নেতা স্থপতি তানভীর

# কুমিল্লা-৬ (সদর) আসনে এবি পাটির নেতার গণসংযোগ#

কুমিল্লা প্রতিনিধি।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (সদর) আসনে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় শেষে দলীয় নেতৃবৃন্দ কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে ১৬ দফা প্রস্তাবনা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এসময় দলের কেন্দ্রীয় নেতা, বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং কুমিল্লা-৬ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী স্থপতি মো. আবুল কালাম মাহমুদ সরকার (তানভীর) বলেন, কুমিল্লা হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের রাজধানী। হাজার বছরের ঐতিহ্যের এই শহরটি দীর্ঘদিন ধরে অপরিকল্পিত উন্নয়ন, অব্যবস্থাপনা, জলাবদ্ধতা, যানজট ও বিনোদন সুবিধার অভাবে মৃতপ্রায় নগরীতে পরিণত হয়েছে। আমরা মনে করি, কুমিল্লা সিটি কর্পোরেশন ও সদর আসনের ছয়টি ইউনিয়নকে অতি দ্রুত একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, মূল শহরের উপর চাপ কমিয়ে চারপাশের এলাকায় সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। এবি পার্টি সমস্যা সমাধানের রাজনীতি করে—আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। ইতোমধ্যেই সরকারের সঙ্গে আলোচনা করে বেশ কিছু প্রকল্প প্রস্তাবনা দিয়েছি। কিছু কাজ প্রক্রিয়াধীন, আবার কিছু কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

স্থপতি তানভীর প্রতিশ্রুতি দেন, এবি পার্টি ক্ষমতায় গেলে কুমিল্লাকে সারা দেশের মধ্যে পরিকল্পিত ও আধুনিক নগর উন্নয়নের এক অনন্য উদাহরণে রূপান্তর করা হবে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য অতীতের ব্যর্থতা নিয়ে আলোচনা নয়, বরং আগামীর বাংলাদেশ গড়া। আমরা চাই বাংলাদেশকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য রাষ্ট্রে পরিণত করতে, যেখানে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম নির্মল বাতাসে বেড়ে উঠবে। এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার।

গণসংযোগে কুমিল্লা জেলা ও মহানগর এবি পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ছবিঃ নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় নেতা স্থপতি মো. আবুল কালাম মাহমুদ সরকার

(তানভীর)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd