• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রী উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন র‌্যাব বিলুপ্ত, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন পাস যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক পলাশে শতাধিক পরিবারের জমি দখলের অভিযোগযাকাত ভূঁইয়ার বিচারের দাবিতে ভুক্তভোগীদের বিক্ষোভ নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দকৃত মাদকের মূল্য ৯ লাখ টাকা বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এ টি এম আজহারুল ইসলাম মাগুরার খামারপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে ইয়েমেনের পুরো নিয়ন্ত্রণ চায় হুতিরা: বিশ্লেষক

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৬ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ আটক-২

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ৭৯৬ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

৭২১

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৬ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ আটক-২

 

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ ,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএনসি দিনাজপুরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান-এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে, ২২ আগষ্ট ২০২৫ শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরল এলাকা থেকে একটি ট্রাক ও ২৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।

ঘটনাসূত্রে জানা যায় যে,

টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ৬ নং সবাতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের মোঃ কাজী ছোরহাব-এর পুত্র কাজী সোহেল (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মোঃ শাহিন এর পুত্র মোঃ সুমন (২২) এবং ঢাকা মেট্রো ট-১২-৫৫ ৭৭ নাম্বারের একটি ট্রাকে করে ২ টি বস্তায় মোট ২৬ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে দিনাজপুর জেলার বিরল উপজেলা প্রবেশকালে এম এম ফিলিং স্টেশন এর সামনে তাদের আটক করা হয়েছে। ২৬ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা দেখানো হয়েছে।

 

পরবর্তীতে দিনাজপুরের বিরল থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (গ) ৪১/২৬ (১) ধারায় মোঃ কাজী সোহেল এবং মোঃ সুমনকে গ্রেফতার দেখিয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd