• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রী রেজওয়ানা আক্তার নারীদের আত্নকর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রয়েছে

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ১০২৮ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

৮২৯

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রী
রেজওয়ানা আক্তার নারীদের আত্নকর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রয়েছে
——————————————————————-
মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর \

দিনাজপুর জেলার সদর উপজেলার আনসার ও ভিডিপি’র ০১ নং চেহেলগাজী ইউনিয়ন দলনেত্রী “রেজওয়ানা আক্তার“ নিজের পরিবারের অর্থনৈতিক উন্নয়নসহ এলাকার নারীদের আত্নকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।

তিনি বাড়িতেই রাজহাঁসের ছোট একটি খামার তৈরি করেছেন। সেখানে ৪০ টির অধিক রাজহাঁস পালন করছেন। নিজ বাড়িতেই দেশি পাতিহাঁসও পালন করছেন, বর্তমানে প্রায় ৫০টি পাতিহাঁস রয়েছে। আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সামান্য লোন নিয়ে ২টি গাভী ক্রয় করেছিলেন, এখন তার ৩টি গাভী রয়েছে। বাড়ির আঙ্গিনার পতিত জমিতে বিভিন্ন সবজির চাষাবাদ করছেন।পরিবারের সকল সবজির চাহিদা এখান থেকেই মেটানো হয় বলে তিনি জানান। আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে গৃহিত লোন দিয়ে স্বামীর জন্য একটি ইজি বাইক কিনে দেন যা তার পরিবারের অভাব দূর করার পাশাপাশি পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার ভূমিকা রাখছে।
তিনি গ্রামের ২০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করেছেন এবং বর্তমানে ১০/১২ জন নারীকে আত্নকর্মসংস্থান সৃষ্টিতে নিজ বাড়িতেই সেলাই/বুটিক প্রশিক্ষণ প্রদান করছেন।

পরবর্তীতে আনসার ও ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রী “রেজওয়ানা আক্তার” এলাকার আদিবাসী নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান করবেন বলেও তার পরিকল্পনা তুলে ধরেন। ইউনিয়ন দলনেত্রী “রেজওয়ানা আক্তার”-এর সফল কার্যক্রম আনসার ও ভিডিপি’র দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান পরিদর্শনকালে তিনি আদিবাসী নারীদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগের প্রশংসা করেন এবং উক্ত কাজে বাহিনীর যেকোন ধরনের সহযোহিতা প্রদানের জন্য আশ্বস্ত করেন।

আনসার ও ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রী “মোছাঃ রেজওয়ানা আক্তার” স্থানীয়ভাবে সকল মানুষের মাঝে পরিচিত ও সম্মানিত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ইউনিয়ন দলনেত্রী হিসেবে মানুষের জন্য কাজ করতে পারায় তিনি গর্বিত বোধ করেন এবং এলাকায় সকল মানুষের কাছে বিশেষভাবে নারীদের কাছে সম্মানিত হওয়ার পেছনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd