• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪ যানজট নিরসনে যশোর পৌরসভার অভিযানের মাঝেই ফের যানজট, দুর্ভোগে পথচারী বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০ বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২ সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ যশোরে বটি দিয়ে মাকে হত্যায় শিক্ষক ছেলে হেফাজতে তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ, ৮০০ জন বিদেশি নাগরিক রাসুলুল্লাহ (স.)-এর নামাজে শিশুর কান্নার প্রতি মানবিক দৃষ্টান্ত রাবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

সংসদীয় কমিটিতে বিরোধী দলের সভাপতির দায়িত্ব দাবি ১১ দলীয় ঐক্যের

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
সংসদীয় কমিটিতে বিরোধী দলের সভাপতির দায়িত্ব দাবি ১১ দলীয় ঐক্যের

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে এ ব্যবস্থা জরুরি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে নেতারা এ দাবি জানান।

নেতারা বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্পকারখানা বন্ধ এবং অর্থনৈতিক চাপসহ নানা সমস্যা দেখা দিয়েছে। তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর জোর দেন।

মানবাধিকার কমিশন, বিচারব্যবস্থা ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা বলেন।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তারা জানান, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে এবং গ্যাস সংকটের কারণে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দেশের উৎপাদন ও রপ্তানিতে প্রভাব ফেলতে পারে।

১১ দলের চলমান আন্দোলন প্রসঙ্গে নেতারা জানান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমূখে লংমার্চ শুরু হবে। তারা দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ারও ইঙ্গিত দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd