• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ৩৭২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

৩৪৫

সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

 

 

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি:

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর, ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব (কালিতলা) স্পটে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-(রেজি নং-রাজ ২৯৩৬)-এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

দৈনিক আমার দেশ এর দিনাজপুর প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন: (সাংবাদিক ইউনিয়ন সভাপতি, ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দিনাজপুর প্রতিনিধি) অধ্যক্ষ সাদাকাত আলী খান, (আমার দেশ পার্বতীপুর উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন সাধারণ-সম্পাদক) মাহফিজুল ইসলাম রিপন, ( সাংবাদিক ইউনিয়ন সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার) মো ফারুক হোসেন, ( সাংবাদিক ইউনিয়ন অর্থ সম্পাদক ও দি ডেইলি টাইমস অব বাংলাদেশ এর দিনাজপুর প্রতিনিধি) আব্দুস সালাম,(তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক) মঞ্জুর মোরশেদ সুমন।

 

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার এক দশকের বেশি সময় পার হলেও এখনো বিচার হয়নি। তারা অভিযোগ করেন, এই বিচারহীনতার কারণেই অন্যান্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। একইসাথে, বক্তারা সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে নবম ওয়েজ বোর্ড পুরোপুরি বাস্তবায়ন, দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন এবং বিভিন্ন গণমাধ্যম থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের জোর দাবি জানান।

 

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে সাংবাদিকদের সকল দাবি মেনে নিয়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হোক।

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, দৈনিক আজকের বাংলা পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, সাংবাদিক আবুল ওহাব, মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া’র সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd