• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

জর্ডানে ভিক্ষুকের কাছে উদ্ধার হলো ৪৬ হাজার ৬০০ ডলার

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
জর্ডানে ভিক্ষুকের কাছে উদ্ধার হলো ৪৬ হাজার ৬০০ ডলার

৮০

জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষা করার সময় এক নারীকে আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৩ আগস্ট) সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর একটি বাণিজ্যিক এলাকায় ভিক্ষা করার সময় ওই নারীকে আটক করা হয়। সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল ও জননিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

কর্তৃপক্ষের ভাষ্য, ওই নারী দীর্ঘদিন ধরে নিয়মিত ভিক্ষা করতেন এবং প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থ জমিয়ে রাখার পাশাপাশি বিভিন্ন বিদেশি মুদ্রায় তা রূপান্তর করতেন। এভাবেই তার কাছে বিপুল পরিমাণ অর্থ জমা হয়।

তবে তিনি কতদিন ধরে ভিক্ষা করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। তার জাতীয়তা সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওই নারীকে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় নাগরিকদের রাস্তায় ভিক্ষা করা ব্যক্তিদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে। অসহায় মানুষকে সহায়তা করতে চাইলে অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd