• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

তারাগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট: রাতের ঘুম হারাম, দুর্ভোগে জনজীবন

কুলসুম আক্তার সাথী, তারাগঞ্জ রংপুর। / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

৯০

তারাগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট: রাতের ঘুম হারাম, দুর্ভোগে জনজীবন
রংপুর প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ সংকট জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে দিন-রাতের লোডশেডিং যেন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে তারাগঞ্জ উপজেলার আলমপুর, সয়ার, হরিরামপুর, কুর্শা, একতারপুরসহ প্রায় সব ইউনিয়নেই ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। কখনো একটানা ২-৩ ঘণ্টা, আবার কখনো সারা রাতজুড়ে বিদ্যুৎ না থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসুস্থ ও বয়স্ক রোগীরা। গরমের মধ্যে ফ্যান বা শীতল পরিবেশের অভাবে অনেক রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাতে বিদ্যুৎ থাকে না, গরমে ঘুমানো যায় না। আমার পরিবারের একজন অসুস্থ রোগী আছে, তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে।”
এদিকে, মোবাইল ফোন চার্জ দিতে না পারায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে অনেকেই আত্মীয়-স্বজন বা চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারছেন না। শিক্ষার্থীরাও পড়াশোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। বিশেষ করে ছোট দোকান, ফ্রিজ নির্ভর ব্যবসা ও অনলাইন কার্যক্রমে যুক্ত ব্যক্তিরা বিদ্যুৎ সংকটের কারণে আয় কমে যাওয়ার কথা জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তারা জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত সমাধানের অপেক্ষায় তারাগঞ্জবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd