• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

বিএনপির গণভোটের রায়কে সম্মান করার আহ্বান জামায়াত আমিরের

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির গণভোটের রায়কে সম্মান করার আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে বিএনপির সামনে দেশের গণতান্ত্রিক ইতিহাসে সম্মানিত হওয়ার সুযোগ এসেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন যে, বিএনপি জনগণের রায়কে সম্মান করবে এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র এবং তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের মাধ্যমে বিএনপি দেশের গণতান্ত্রিক ইতিহাসে সম্মানিত হয়েছে। এবারও গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে দলটির সম্মানিত হওয়ার সুযোগ রয়েছে।

ডা. শফিকুর রহমান বিএনপির প্রতি প্রত্যাশা জানিয়ে বলেন, ‘আমরা অপেক্ষায় আছি।’ তিনি সংসদে বিএনপির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd