• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

জামায়াতকে ইসলামী দল বলা যায় না: চরমোনাই পীর রেজাউল করীম

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
জামায়াতকে ইসলামী দল বলা যায় না: চরমোনাই পীর রেজাউল করীম

১৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী দলের লোগো থেকে ‘আকিমুদ দিন’ কথাটি তুলে নেওয়ার ফলে এটি আর ইসলামী দল হিসেবে বিবেচিত হতে পারে না। তিনি আজ মঙ্গলবার কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, জামায়াতের নির্বাচনী ইশতেহারে ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ পরিচালনার কথা উল্লেখ করা হয়নি। জামায়াতের আমিরও বলেছেন, তারা শরিয়া অনুযায়ী নয়, প্রচলিত আইনে দেশ পরিচালনা করবেন। এর ফলে জামায়াতকে ইসলামী দল বলা যায় না বলে তিনি মন্তব্য করেন।

তিনি জামায়াতের বিদ্যুৎ সংকট সমাধানে লংমার্চের প্রসঙ্গ তুলে ধরে প্রশ্ন করেন, সংসদে দলের আমির বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয় বলার পর লংমার্চ কেন করা হয়েছিল।

চরমোনাই পীর আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে ওয়াদা করেছিল, ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু বর্তমানে তারা সেই ওয়াদা রাখছে না এবং সংসদে শরিয়াবিরোধী আইন অনুমোদন করেছে।

তিনি সতর্ক করে বলেন, যদি বিএনপি শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না আসে, তাহলে ইসলামী আন্দোলন প্রতিবাদে নামতে বাধ্য হবে।

রেজাউল করীম বলেন, ‘বর্তমান সরকার দেশকে অন্তর্বর্তী সরকার আমলের চেয়েও খারাপের দিকে নিয়ে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd