• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ

সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার

১৫

সম্পত্তি হস্তান্তর সংশোধন আইনকে ‘কোরআন-সুন্নাহবিরোধী’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আইনটি প্রত্যাহার না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে আইনটি পাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গোলাম পরওয়ার এ কথা বলেন। বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

গোলাম পরওয়ার বলেন, সম্পত্তির উত্তরাধিকার ও বণ্টনের বিধান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তাই আইন প্রণয়নের আগে দেশের আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের মতামত নেওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, এ বিষয়ে ইসলামপন্থি মানুষেরও আপত্তি রয়েছে।

তিনি আইনটি ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া বোর্ডসহ দেশি-বিদেশি ইসলামি বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনার আহ্বান জানান। একই সঙ্গে আলেম-ওলামা ও ইসলামপন্থি মানুষের মতামত নিয়ে সরকারকে আইনটি পুনর্বিবেচনার দাবি জানান।

গোলাম পরওয়ার বিএনপির সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে দলটি কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে তারা সংসদে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আইনমন্ত্রীকে ইসলামি বিধান নিয়ে ‘ভুল তথ্য’ দেওয়ার অভিযোগ তুলে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। গোলাম পরওয়ার বলেন, সংসদে এসব বিধান ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এর মাধ্যমে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd