• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

সন্দ্বীপ চ্যানেলে আটকা ফেরি ‘কপোতাক্ষ’, আতঙ্কিত প্রায় ৩০০ যাত্রী

Reporter Name / ৩৪ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
সন্দ্বীপ চ্যানেলে আটকা ফেরি ‘কপোতাক্ষ’, আতঙ্কিত প্রায় ৩০০ যাত্রী

৪২

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে ফেরি ‘কপোতাক্ষ’ ডুবোচরে আটকে পড়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুপ্তছড়া ঘাট থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার উদ্দেশে যাত্রা শুরু করার পর নাব্যতাসংকটের কারণে ফেরিটি আটকে যায়। এতে প্রায় ৩০০ যাত্রী চরম উৎকণ্ঠায় রাত কাটাচ্ছেন।

ফেরিটিতে দুটি যাত্রীবাহী বাস, সাতটি ছোট-বড় ট্রাক এবং বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি রয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী ফেরিতে প্রায় ১০০ জন যাত্রী রয়েছেন, তবে যাত্রীদের মতে সেখানে অন্তত তিন শতাধিক আরোহী অবস্থান করছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, এবং ক্যানটিনে খাবারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

এক যাত্রী আরমান জারিফ জানান, ফেরি থেকে নেমে যাওয়ার কোনো উপায় নেই। তিনি অভিযোগ করেন, ক্যানটিনে ১০ টাকার চানাচুরের প্যাকেট ২৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্য এক যাত্রী ওমর ফারুক বলেন, ‘অন্ধকারের মধ্যে সাগরে আমরা। আতঙ্ক আর উৎকণ্ঠা সবার মধ্যে। কখন চট্টগ্রামে পৌঁছাব, জানি না।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দ্বীপ চ্যানেল থেকে মূল ভূখণ্ডের দিকে প্রায় ৩০০ মিটার ভেতরে পন্টুন স্থাপন করা হলেও নিয়মিত খননকাজ না করায় নাব্যতাসংকট প্রকট আকার ধারণ করেছে। ফেরির মাস্টার সাইফুল ইসলাম জানিয়েছেন, রাতের জোয়ার এলে ফেরিটি ভেসে উঠবে এবং তখন পুনরায় যাত্রা করা সম্ভব হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক নয়ন শীল মন্তব্য করেছেন, জোয়ার-ভাটার হিসাব না মেনে ফেরি চালানোর ঘটনায় মাস্টারের গাফিলতি রয়েছে। বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানিয়েছেন, রাতের জোয়ারে ফেরিটি নিজে থেকে ভেসে না উঠলে উদ্ধারকারী জাহাজের সাহায্যে সেটিকে মুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd