• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক নরসিংদীতে স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের দাবিসমূহ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সভা যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যাত্রী সেজে গাড়িতে তুলে অপহরণ, মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ ভুক্তভোগী উদ্ধার যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪ যানজট নিরসনে যশোর পৌরসভার অভিযানের মাঝেই ফের যানজট, দুর্ভোগে পথচারী বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০ বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ২০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

২৬

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

 

 

মনির হোসেন। বেনাপোল প্রতিনিধি:-যশোরে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার সন্ধ্যায় শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

 

আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া নাভারণ পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি শহরের বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকেন।

 

 

রোববার রাত ৮টার পর কোতোয়ালি থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

 

তিনি জানান, পুলিশের কাছে খবর আসে, এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে ঝুমঝুমপুর ৃ অভিযান চালায়।

 

অভিযানকালে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকা থেকে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

পুলিশ সুপার মিরাজুল ইসলাম আরও জানান, এই চালানের সঙ্গে আরও কারা জড়িত, পাশাপাশি এর উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd