• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪ যানজট নিরসনে যশোর পৌরসভার অভিযানের মাঝেই ফের যানজট, দুর্ভোগে পথচারী বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০ বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২ সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ যশোরে বটি দিয়ে মাকে হত্যায় শিক্ষক ছেলে হেফাজতে তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ, ৮০০ জন বিদেশি নাগরিক

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি / ২৩ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

২৬

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের একটি দল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঠনায় জড়িত থাকার অভিযোগে দুইজন চোরাকারবারীকে আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

 

শুক্রবার সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসানের নির্দেশে ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজারে রাস্তার পাশে দাড়াঁনো একটি ক্যাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৩৫ কেজি ওজনের ১১০টি বস্তা ফুচকা জব্দ করা হয় এবং যা ওজনে ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা হবে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা এবং কাভার্ডভ্যানের মূল্যে ৫০ লাখসহ মোট ৬৫ লাখ ৪০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

 

এ সময় আটককৃত দুজন হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,যেকোন ধরনের অপরাধ এবং চোরাচালান নিয়ন্ত্রনে আমাদের এসপি মহোদয়ের কড়া নির্দেশে আমরা আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন বলে জানান তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd