• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

Reporter Name / ৮৮৭ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

৮২৭

ইত্যাদি’র একটি সংকলিত পর্ব শুক্রবার (০১ আগস্ট) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। ২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদি’র এই পর্বটি ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বসম্পন্ন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল।

ইত্যাদি’র এই পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফর গেয়েছেন একটি প্রেমের গান। এখন যেহেতু বর্ষাকাল, তাই ইত্যাদি’র টাঙ্গাইল পর্ব থেকে বৃষ্টি নিয়ে লেখা একটি মিষ্টি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। দু’টি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত করেছেন আলী আকবর রুপু।

এ পর্বে রয়েছে নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী গ্রামের এক প্রতিবন্ধী নারী বানু আক্তারের ওপর একটি মর্মস্পর্শী প্রতিবেদন। ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের ওপর রয়েছে প্রতিবেদন। রয়েছে একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের ওপর অনুসন্ধানী প্রতিবেদন।

এ ছাড়াও, একটি ফলোআপ প্রতিবেদনসহ বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে ভারতের আগ্রার তাজমহলের ওপর প্রতিবেদন। নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদি’র বিভিন্ন পর্ব থেকে সংকলন করা কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারো যথারীতি রয়েছে নানী-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এ পর্বটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd