• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর পর কাদের সিদ্দিকীর প্রতিক্রিয়া হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা দায়ের গাজায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসের অস্ত্র সমর্পণের অস্বীকৃতি জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ২০ ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চট্টগ্রামে মাইক্রোবাস ফেলে পালাল চালক, উদ্ধার ২১ কার্টন বিদেশি মদ

মাধবদী চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে প্রতিবাদ সভা কমিটি বিলুপ্ত ঘোষণার দাবি, দু’জনকে অবাঞ্ছিত ঘোষণা

আর এ লায়ন সরকার নরসিংদী। / ১২৬৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

৯১৬

মাধবদী চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে প্রতিবাদ সভা
কমিটি বিলুপ্ত ঘোষণার দাবি, দু’জনকে অবাঞ্ছিত ঘোষণা

আর এ লায়ন সরকার, নরসিংদী।

নরসিংদীর চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মুন্সি ও সদস্য সচিব মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে গোপন মিটিং এবং আওয়ামী লীগের সাথে আতাতের অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) চরদিঘলদী বাজারে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, আহ্বায়ক আব্দুর রশিদ মুন্সি ও সদস্য সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন এবং টাকা দিয়ে এলাকায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এছাড়া আওয়ামী লীগের কর্মীদের নিয়ে এলাকায় টেটা যুদ্ধ লাগানোর ষড়যন্ত্রের অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে।

সভায় বক্তৃতা করেন চরদিঘলদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান ফকির, মোসলেম মেম্বার, আহ্বায়ক সদস্য আবু কালাম মেম্বার, চরদিঘলদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম পায়েল মুন্সি, যুগ্ম আহ্বায়ক মামুন ফকিরসহ অনেকে।

বক্তারা অভিযোগের ভিত্তিতে আহ্বায়ক ও সদস্য সচিবকে চরদিঘলদী ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা এবং বর্তমান কমিটি বিলুপ্ত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদীতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাথে গোপন বৈঠকের অভিযোগ ওঠে। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শওকত আলীর ছেলে ছাত্র হত্যা মামলার আসামি আজগর আলী, তার ভাই মোকারম, সাবেক চেয়ারম্যান খোকন মিয়া, যুবলীগ নেতা ফখরুজ্জামান সরকার, আমির আলী মাস্টার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আমির হোসেন ও স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতারা। বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন আহ্বায়ক আব্দুর রশিদ মুন্সির ছেলে দেলোয়ার মুন্সি, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন আলী।

সভায় উপস্থিত ছিলেন মাধবদী থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম এ জামান ফকির, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কালাইচান শিকদার, শাহজাহান ফকির, মোসলেম মেম্বার, আহ্বায়ক সদস্য আবু কালাম মেম্বার, মুর্শিদ মেম্বার, শহিদ মেম্বার, চরদিঘলদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী হোসাইন শাহজাহান, যুগ্ম আহ্বায়ক ফরহাদ মেম্বার, আহ্বায়ক সদস্য মো. কামাল হোসেন মাসুদ, মো. আলামিনসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd