যুক্তরাজ্যের অখণ্ডতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির তিন স্বশাসিত রাষ্ট্র স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড একযোগে স্বাধীনতার জন্য গণভোটের দাবিতে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে প্রস্তুতি নিচ্ছে।

গতকাল সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে এই তিন স্বশাসিত রাষ্ট্রের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে তারা নিজেদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন।

‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতারা নিজেদের সাংবিধানিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার এবং স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের দাবিতে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে পারেন।

এই উদ্যোগের মাধ্যমে ওয়েস্টমিনস্টারের (ব্রিটেনের কেন্দ্রীয় প্রশাসন) ওপর চাপ তৈরি করার চেষ্টা চলছে। তিন স্বশাসিত রাষ্ট্রের মধ্যে এই ঐক্যবদ্ধ পদক্ষেপ ব্রিটেনের বিভাজনের সম্ভাবনা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।