চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

শরীফ হোসেন খান স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি।

স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করেছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।