র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে যোগ দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি গত ২০ আগস্ট ঢাকায় র‌্যাব-৪ এ যোগদান করেন।

এর আগে, লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান চট্টগ্রামে র‌্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে তিনি বহুল আলোচিত জঙ্গল সালিমপুরে অভিযান চালিয়ে আলোচনায় আসেন।

জঙ্গল সালিমপুরে র‌্যাবসহ যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ইয়াসিন বাহিনীকে তাড়া করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ২০ বছর পর ওই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাব-৭ এ বিভিন্ন অপরাধবিরোধী অভিযান পরিচালিত হয়েছে, যার মধ্যে স্থানীয় অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধারের মতো উল্লেখযোগ্য কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।