গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন ভয়াবহ হয়ে ওঠে।

ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।