দিনাজপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির প্রথম সভা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর কনফারেন্স রুমে।
সভায় সবার পরিচিতি, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, এবং কার্যক্রমের বিস্তৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. মমতাজ বরগম পলি, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ, যমুনা ক্লিনিকের চেয়ারম্যান জাকির হোসেন, ও বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ।
সভায় বক্তারা বলেন, সংগঠনটি ভবিষ্যতে সেবার মান উন্নয়ন ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে কাজ করবে।