বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসের কর্মকাণ্ড ও সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করবে।
এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে।
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ শীর্ষক এ সম্মেলনে সরকারের ছয় মাসের কার্যক্রম, বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জামায়াতের মূল্যায়ন তুলে ধরা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার (১৭ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।