রায়পুরা থানায় পুলিশের জন্য দুটি গাড়ি উপহার দিলেন এমপি আশরাফ উদ্দিন বকুল।
হাসান সরকার, নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরা থানা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক করতে দুটি গাড়ি উপহার দিয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্-আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, রায়পুরা থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গাড়ি দুটি রায়পুরা থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম ও জরুরি সেবায় ব্যবহৃত হবে বলে জানা গেছে। স্থানীয়রা সংসদ সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।