মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’কে স্বাগত জানিয়েছেন। রোববার (১৬ আগস্ট) ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়।
ট্রাম্প জানান, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই চুক্তি স্বাক্ষর করায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, এই চুক্তিটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর একত্রিত হওয়ার প্রমাণ এবং তাদের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি চুক্তি স্বাক্ষরকারী তিন দেশের নেতৃত্বকে অভিনন্দন জানান এবং বলেন, ‘এটি একটি বিশাল, সাহসী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ—ওয়াও!’