মেহেরপুরের গাংনীতে আজ রোববার সকাল ৮টার দিকে আমতৈল গ্রামে বিএনপি নেতা আবুল হোসেনের বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আবুল হোসেন জানান, কে বা কারা রাতের আঁধারে তার বাড়ির পাশে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু রেখে গেছে। স্থানীয় লোকজন সকালে বিষয়টি দেখতে পেয়ে তাকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে এবং সেগুলো পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। তিনি জানান, কারা এবং কী কারণে এগুলো সেখানে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।