নরসিংদীর বেলাব মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়ন মহিলা দলের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে ইউনিয়নের স্থানীয় এক স্থানে এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বাজনাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেনোজির আহমেদ বেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু, মতিউর রহমান মতি, আবুল কালাম আজাদ, এমাদ মিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, ফরহাদ হোসেন, সাজিদুর রহমান রাহাত, মাসুদ পারভেজ, সুমন রাজ, সাইফুল ইসলাম, মাসুদ তালুকদার ও রতন মিয়া।
শ্রমিক দলের সভাপতি মোবারক, ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন, নুর আলম, তারেক ফকির, মাহির, আশিক নেওয়াজ, পায়েল, রাশেদ রায়হান ও রানা আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের ব্যর্থতা, দমন-নিপীড়নের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোকলেছুর রহমান।