প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দক্ষিণ এশিয়া, ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে বৈঠক নিয়ে কথা বলবেন।