ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঘোষণা করেছেন যে, প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের উদ্দেশ্যে ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করা হবে না।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি নিউজ এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাইদি ইরাকের বিমান প্রতিরক্ষা কমান্ড অপারেশন সেন্টার পরিদর্শনের সময় বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষায় তার সরকার কাজ করে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্ব অলঙ্ঘনীয় এবং যেকোনো পক্ষের লঙ্ঘনের চেষ্টা সহ্য করা হবে না।