মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন। তিনি একই সঙ্গে জানিয়েছেন যে, তাঁর সামরিক বাহিনীর কাছে কিছু নির্দিষ্ট অস্ত্রের ঘাটতি রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে লক্ষ্য করে বলেন, ‘আমি মনে করি এটি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। আমার মনে হয় না তারা আর বেশিদিন চালিয়ে যেতে পারবে।’

যুদ্ধাস্ত্রের মজুত সম্পর্কে তিনি বলেন, কিছু শক্তিশালী মারণাস্ত্রের সরবরাহ প্রায় সীমাহীন হলেও কিছু নির্দিষ্ট অস্ত্রের ক্ষেত্রে মজুত সংকুচিত হয়ে এসেছে।

ট্রাম্প আরও জানান, ‘আমাদের কাছে অত্যন্ত শক্তিশালী কিছু নির্দিষ্ট ঘরানার সামরিক সরঞ্জাম রয়েছে, যার যোগান বলতে গেলে প্রায় সীমাহীন। তবে অন্য কিছু পণ্যের ক্ষেত্রে সরবরাহ একটু বেশিই টানটান।’