নরসিংদীর পলাশে অনুমোদনহীন পেট্রোল-অকটেন ব্যবসায়ীকে জরিমানা।

 

নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীর পলাশ উপজেলার ওয়াবদা গেইট রোডে মেসার্স শেখ মোহাম্মদ হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই অবৈধভাবে পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি ওজনে কম দেওয়া এবং খোলা তেল বিক্রির মাধ্যমে ব্যাপক অনিয়ম করে আসছেন। এতে যেকোনো সময় দুষ্কৃতিকারীরা এসব খোলা তেল ব্যবহার করে পেট্রোল বোমা তৈরি করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।

 

গত মঙ্গলবার অনুমোদন ও মান নিয়ন্ত্রণে অনিয়মের কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রাথমিকভাবে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।

 

এ বিষয়ে ব্যবসায়ী হারুনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি জরিমানার বিষয়টি স্বীকার করেন এবং জানান যে তার প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন নেই। একই সঙ্গে বিএসটিআইয়ের একজন কর্মকর্তা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।