পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক মো. রিপন হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি ছাত্রদের দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করানোর অভিযোগে এই শাস্তি পেয়েছেন।
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় শিক্ষক নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে ছাত্রদের দিয়ে তা দেখাচ্ছেন। ভিডিওটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পর, ৩ আগস্ট মো. রিপন হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।