ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, আগামী ৫ আগস্টের গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা হুমকির তথ্য নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত গোয়েন্দাদের কাছে কোনো হুমকির তথ্য নেই। তবে, দিনটিকে ঘিরে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজধানীর সব কর্মসূচিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে কর্মসূচি রয়েছে এবং সেসব কর্মসূচিকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।