চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফের ওপর হামলায় চোখ হারানোর প্রতিবাদে তিনি এ অভিনব প্রতিবাদ জানান।

সোমবার (৩ আগস্ট) এক সভায় বক্তব্য দেওয়ার সময় তাকে চোখে ব্যান্ডেজ বেঁধে দেখা যায়। বক্তব্য দেওয়ার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণার পর তিনি কিছু সময়ের জন্য পর্দার আড়ালে চলে যান। পরে তিনি বক্তব্য দেওয়ার স্থানে আসলে তার চোখে ব্যান্ডেজ দেখা যায়।

হবিগঞ্জে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের হামলায় ছাত্রশক্তি নেতা আলিফের চোখ হারানোর ঘটনার প্রতিবাদ জানাতে এই ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

জানা গেছে, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ফলে আলিফ নামের এক এইচএসসি শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন এবং তার একটি চোখ হারান।