আদ-দ্বীন ফাউন্ডেশন কিচেন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ২ আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মাসিক বেতন ৪০ থেকে ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নিয়োগের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে হসপিটালিটি/হোটেল ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া রান্নাঘরের মজুদ বা ইনভেন্টরি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং পুষ্টিমান সংক্রান্ত বিষয়ে ভালো জ্ঞান থাকা প্রয়োজন। প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগের জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, কর্মী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা এবং শিক্ষা সহায়তা ভাতা।

আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে ক্লিক করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ আগস্ট ২০২৬।