দীর্ঘ ১৯ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ফিরেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর লেখিকাকে নিরাপত্তার মধ্যে স্বাগত জানান তার অনুরাগী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সেক্যুলার মিশন এবং পশ্চিমবঙ্গের জন্য নামের দুটি সংগঠনের আমন্ত্রণে কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও তসলিমার অনুরাগীরা।
শনিবার রবীন্দ্র সদনে তসলিমাকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠান রয়েছে। পরদিন রোববার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
২০০৭ সালে তার আত্মজীবনী বই ‘দ্বিখণ্ডিত’-কে কেন্দ্র করে কলকাতায় তীব্র বিক্ষোভের কারণে তৎকালীন সরকার তাকে শহর ছাড়তে বাধ্য করেছিল। এরপর তিনি বিভিন্ন স্থানে গোপনে অবস্থান করেন এবং ২০০৮ সালে ভারত ছাড়তে বাধ্য হন।
১৯৯৪ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর তসলিমা নাসরিন ইউরোপ ও আমেরিকায় থাকলেও কলকাতার প্রতি তার আকর্ষণ ছিল। ২০০৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের অনীহার কারণে তার কলকাতায় প্রবেশ নিষিদ্ধ ছিল।