শিবপুর পুঠিয়া ইউনিয়ন কাজীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর শিবপুরে ভুয়া কাজী পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠেছে কাজী এনামুল হক শাহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী আনোয়ার হোসেন জানান, শাহিন নিজেকে প্রধান কাজী পরিচয় দিয়ে একাধিক পরিবারের সঙ্গে প্রতারণা করেছেন।

আনোয়ার হোসেনের জেলা প্রশাসক কার্যালয়ে দায়ের করা অভিযোগ অনুযায়ী, গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে তার ভাগিনা আবু তালেকের বিয়ে সম্পন্ন হয় সাব কাজী তাজুল ইসলামের মাধ্যমে। পরবর্তীতে বিবাহ সংক্রান্ত হলফনামা সংগ্রহের সময় শাহিন দাবি করেন যে, তালেকের স্ত্রী রাবিয়া আক্তারকে তিনি পূর্বে অন্য এক ব্যক্তির সাথে তালাক দিয়েছেন। বিষয়টি যাচাই করতে গেলে শাহিন তালাকের হলফনামা দেওয়ার শর্তে মোট ১০ হাজার টাকা দাবি করেন। প্রথমে ৭ হাজার টাকা নিলেও পরে আর কোনো নথি দেননি এবং বাকি ৩ হাজার টাকা নেয়ার চেষ্টাও করেন।

অভিযোগকারী জানান, শাহিনের এ আচরণের কারণে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং মামলা-মোকদ্দমার সূত্রপাত হয়। মোবাইলে কথোপকথনের রেকর্ডিংসহ টাকা প্রদানের প্রমাণ তার কাছে রয়েছে বলেও আনোয়ার হোসেন দাবি করেছেন।

এছাড়া, স্থানীয়ভাবে জানা গেছে শাহিন নিজেকে ভুয়া কাজী পরিচয় দিয়ে আরও কয়েকটি পরিবারের সংসার ভাঙার অভিযোগের সম্মুখীন হয়েছেন।
এ বিষয়ে জানতে কাজী শাহিনের মুটো ফোনে ফোন দিলে তিনি টাকার নেননি বলে জানান এবং যিনি অভিযোগ করেছে তিনাকে মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন। পরবর্তী নরসিংদী জেলা গাজী সমিতির সাধারণ সম্পাদক হামিদ কাজীর কাছে বিষয়টি অবহিত করলে, এক হাজার টাকা নিয়েছেন বলে স্বীকার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট শাহিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।