ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী সম্প্রতি জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান না। ১৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সিরিজসেরার পুরস্কার জিতেছেন।

রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে বৈভবের সঙ্গে সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাদেজা উপস্থিত ছিলেন। সেখানে বৈভবের কাছে প্রশ্ন করা হয়, কোন বোলারের বিপক্ষে ব্যাট করতে চান না। উত্তরে তিনি বলেন, ‘কোই নেহি আভি তক।’

এদিকে, জাদেজা জানান, ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের বিপক্ষে তিনি খেলতে চান না। উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজে আর্চার বৈভবের উইকেট দুইবার নিয়েছিলেন।

ভিডিওতে বৈভব জানান, তিনি খেতে খুব ভালোবাসেন এবং নিয়মিত কার্টুন দেখেন। তিনি সাহসী ব্যাটিংকে তার মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বৈভবের মোট রান ১৫১, গড় ৫০.৩৩। তিনি দু’টি হাফসেঞ্চুরি করেছেন, যার মধ্যে সর্বোচ্চ রান ৮১। বর্তমানে তিনি আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে প্রথম ৫০-এ স্থান পেয়েছেন।