হবিগঞ্জে মঙ্গলবার এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় বুধবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করে মামলা করেছে এনসিপি।

কামাইছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই অভিজিৎ রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার প্রধান আসামি করা হয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে এনসিপি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও কর্মসূচি দেওয়ায় শহরে উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।