নরসিংদীতে পুলিশি তৎপরতায় বিদেশি নাগরিকের হারানো আইফোন উদ্ধার

 

নরসিংদী প্রতিনিধি :

মালয়েশিয়ান নাগরিক উমর ফারুক তাবলিগ জামাতের কাজে বাংলাদেশে আগমন করেন। গত ২৮ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে তিনি নরসিংদীর চিনিশপুর বাইতুল আমান জামে মসজিদে অবস্থানকালে ব্যবহৃত iPhone 13 Pro মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন।

 

ঘটনার পর তিনি নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ বিষয়ে ওসি মোহাম্মদ এমদাদুল হক-এর নির্দেশে থানার এএসআই(নিঃ) মোঃ আল আমিন এবং এএসআই(নিঃ) সাইফুল ইসলাম তথ্য-প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন।

 

পরবর্তীতে মোবাইল ফোনটি মালিকের নিকট হস্তান্তর করা হয়। ফোন ফিরে পেয়ে বিদেশি নাগরিক উমর ফারুক নরসিংদী মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ পুলিশের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।